রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে হিতকরীর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে ঐতিয্যবাহি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী’র ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী আব্দুল আলিম, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, মিরসরাই প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদুল আলম শাহীন, হিতকরীর নির্বাহী পরিচালক নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, আদর্শ বন্ধু ফোরামের সভাপতি দীন মোহাম্মদ, মধ্যম আমবাড়িয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, প্রতিবন্ধি ব্যক্তিদের উন্নয়ন সংগঠনের সভাপতি আকবর হোসেন, সমাজবন্ধু সংগঠনের সাধারণ সম্পাদক তাওসিফ নবী, স্বপ্নতরী-৭১র সভাপতি মোহাম্মদ মোস্তফাসহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ ও উপজেলার প্রশিক্ষনপ্রাপ্ত তরুণ উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান ঐতিহাসিক হিতকরী পত্রিকা সাথে সংগঠন হিসেবে হিতকরীর নীতি ও সাদৃশ্য বর্ননা করতে গিয়ে মীর মোশাররফ হোসেন সম্পাদিত হিতকরী পত্রিকার একটি উদ্বৃতি দিয়ে তাঁর বক্তব্য বলেন, “দুই দশ টাকা লাভের জন্য হিতকরী প্রকাশ হয় নাই। জীবিকা-নির্বাহের কোন উপায় না পাইয়া এই কুটিল ও জটিল পথ আশ্রয় করা হয় নাই। ন্যায্য বলিব, সত্য প্রকাশ করিব, সাধারণের হিতকর কার্য্যে অবশ্যই যোগ দিব। আমরা র্পূব হইতেই বলিয়া আসিতেছি যে, আমরা কোন সম্প্রদায়ভূক্ত নহি, আমরা সকলের। একচখো দৃষ্টি আমাদের নাই। যেখানে অন্যায়, সেখানেই আমরা, যেখানে অত্যাচার, যেখানে অবিচার সেই খানেই আমাদের কথা। আমরা প্রশংসার প্রত্যাশী নহি। আর্থিক সাহায্যের আশাও রাখি না। সুতরাং আমাদের ভয়ের কোন কারণ নাই।”
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে অধীনে ও হিতকরীর সার্বিক সহযোগিতায় গবাদিপশু, হাঁস মুরগি পালন, বায়ো ফ্লক পদ্ধতিতে মৎস্য চাষ ও ব্লক প্রিন্টে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিরতণ করা হয়।

 

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...