ওমরা পালনের জন্য সৌদি আরব গেলেন গিয়াস উদ্দিন পেয়ার

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ন, ২৭ ডিসেম্বর, ২০১৯

মিরসরাই প্রতিনিধি
পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য সৌদি আরব গেছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক, বারইয়ারহাট লাকী জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী ও বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন পেয়ার। শুক্রুবার (২৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। পবিত্র ওমরা পালন শেষে আগামী ১০ জানুয়ারী তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সুস্থভাবে ওমরা পালন শেষে দেশে ফেরার জন্য গিয়াস উদ্দিন পেয়ার সবার দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।