বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ের সাহেরখালী ভোরের বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের সাহেরখালী ভোরের বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বাজারের জননী সুপার মার্কেটের ২য়তলায় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান মোঃ নাইয়ার আজমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। ব্যাংক কর্মকর্তা মোঃ দিদারুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের চট্টগ্রাম উত্তর জোনের ভাইস প্রেসিডেন্ট মোঃ জামসিদুর রহমান, ভাইস প্রেসিডিন্টে ও রাঙ্গামাটি শাখা প্রধান মোঃ সানা উল্লাহ মাসুদ, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাসান মাহফুজ, সমাজ সেবক ও ব্যাংকার আবু সুফিয়ান স্বপন, ইসলামী ব্যাংক লিঃ বারইয়রহাট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার সাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের বড়দারোগাহাট শাখার ব্যবস্থাপক রিদুয়ানুল হক। এছাড়া আরো বক্তব্য রাখেন এজেন্ট মেসার্স আর এস টি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক গনমানুষের ব্যাংক। ১৯৮৩ সাল থেকে এদেশের আর্থ সমাজিক উন্নয়নে বিশেষ অবদান রেখে চলছে। গ্রামাঞ্চলের মানুষের দৌরগোড়ায় ব্যাংকিং সেবা পৌছে দিতে ইসলামী ব্যাংক সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। তারই ধারাহিকতায় সাহেরখালী ভোরের বাজারে এজেন্ট ব্যাংকি এর আউটলেট যাত্রা শুরু করেছে।
আলোচনা শেষে ফিতা কেটে অনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...