রবিবার, ২৬ জুলাই ২০২৬

করেরহাটে শিক্ষার্থীদের মাঝে আওয়ামীলীগ নেতা কামরুলের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

দীর্ঘদিন করোনা মহামারীর কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল হোসেনের পক্ষ থেকে ছাত্রলীগ নেতৃবৃন্দ শিক্ষার্থীদের মাঝে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।

মোঃ কামরুল হোসেন বলেন, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর কলেজে শিক্ষার্থীরা ফিরে আসায় শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা প্রাণ ফিরে পেয়েছে। তবে তাদের স্বাস্থবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে হবে। আমাদের প্রিয় অভিবাবক, সাবেক সফল মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ও মিরসরাই’র আগামীর কান্ডারী মাহবুব রহমান রুহেল ভাইয়ের পরামশে ইউনিয়নের সকল স্কুল, মাদরাসায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। দীর্ঘ করোনাকালীন সময়ে অত্র ইউনিয়নের অসহায়, হতদরিদ্র, খেটে-খাওয়া, দিন মজুর, কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...