রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ২৫দিন ধরে কিশোরী নিখোঁজ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ২৫দিন ধরে মনি রানী ঘোষ (২০) নামে এক কিশোরী নিখোঁজ রয়েছে। এই বিষয়ে গীতা রানী দে বাদি হয়ে জোরারগঞ্জ থানা একটি সাধারণ ডায়েরী (নং ৫৩১) করা হয়েছে।

জানা গেছে, গত ২০ আগষ্ট মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামের দিপুল কুমার দে’র স্ত্রী গীতা রানীর পালিত মেয়ে মনি রানী ঘোষ বাড়ির কাউকে কিছু না বলে কোথায় চলে গেছে। এরপর অনেক খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। তাঁর উচ্চতা ৫ ফুট, মুখমন্ডল হালকা গোলাকার, গায়ের রং ফর্সা, পরনে প্রিন্টের বেগুনী রংয়ের থ্রীপিছ ছিল।

এই বিষয়ে গীতা রানী বলেন, ফটিকছড়ি উপজেলার ৭ নং রামগড় চা বাগান এলাকার ফুল সিং ঘোষের মেয়ে মনি দীর্ঘ অনেক বছর ধরে আমার বাড়িতে পালিত মেয়ে হিসেবে রয়েছে। তাকে আমি নিজের মেয়ের মত লালন পালন করে আসছি। গত ২০ আগষ্ট হটাৎ আমাকে ও বাড়ির কাউকে না জানিয়ে কোথায় চলে গেছে। এরপর থেকে বিভিন্ন এলাকায় সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছি। কোন সহৃদয়বান ব্যক্তি যদি তাঁর সন্ধান পেয়ে থাকেন তাহলে এই ০১৯৮৭-৫৩৮৮৬৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ জাফর উল্লাহ বলেন, মনি রানী ঘোষ নামে এক কিশোরী নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী অর্ন্তভুক্ত হয়েছে। আমার তাঁর বিষয়ে খোঁজ খবর নিয়ে খুঁজে বের করার চেষ্টা করছি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...