মিরসরাই প্রতিনিধি
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। ইতমধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।
নির্বাচনের তফসীল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তোড়জোড় বেড়েছে। অনেকে আগাম প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। বাড়ি বাড়ি কুশল বিনিময়ও করছেন।
মিরসরাই উপজেলার অন্যতম ১ নং করেরহাট ইউনিয়নের ৪ ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সেবা করতে মেম্বার হতে চায় রাজনীতিবিদ, সমাজ সেবক মোঃ নুরুল আফছার। তিনি জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে ৪ নং ওয়ার্ডের মানুষের সুখে দুঃখে রয়েছে। আরো বৃহৎ পরিসরে সেবা করতে মেম্বার পদে নির্বাচন করার সীদ্ধান্ত নিয়েছেন।
মোঃ নুরুল আফছার করেরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছত্ত্বরুয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। তাঁর পিতার নাম একরামুল হক সওদাগর। তিনি করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া বল্লবপুর স্কুল কমিটির অভিবাবক সদস্য, ফরেস্ট অফিস বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড ক্লাবের সদস্যের দায়িত্বে রয়েছেন।
নুরুল আফছার বলেন, আমি দীর্ঘ সময় ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে রয়েছি। সকলকে সব সময় সাহায্য সহযোগীতা করে আসছি। এলাকার মানুষ চায় আমি জনপ্রতিনিধি হয়ে আরো বৃহৎ পরিসরে তাদের পাশে থাকতে পারি। তাই আমি করেরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচনে অংশ গ্রহণ করছি। আগামী ১১ নভেম্বর নির্বাচনে আমি যদি মেম্বার নির্বাচিত হই তাহলে এই ওয়ার্ডকে সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ ইভটিজিং মুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।



