শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক (১৯৯৮ সালের) সভাপতি একরাম হায়দার সেলিম (৫৫) ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের ঠাকুরদীঘি বাজারের দক্ষিণ পাশে পান্তা পুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে দুর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়াডের মরহুম মুজিবুল হকের ছেলে।

দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম উল্লাহ বলেন, শনিবার দুপুর ১২টায় একরাম হায়দার সেমিল মহাসড়ক রাস্তাপারাপারের সময় চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস এসে তাকে ধাক্কা দেয় সেখান থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ১৯৯৮ সালে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার (ওসি) একেএম শরফুদ্দীন। তিনি বলেন, নিহতের লাশ উপজেলা স্বাস্থ্যকমেপ্লেক্সে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তাতান্তর করা হবে। সড়ক দুর্ঘটনার পর চালক মাইক্রোবাসটি রেখে পালিয়ে যায়। পুলিশ মাইক্রোবাসটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে এসেছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...