রবিবার, ২৬ জুলাই ২০২৬

করোনায় মিরসরাই উপজেলা মহিলা আ’লীগের সভাপতি রিজিয়া বেগমের মৃত্যু

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মিরসরাই পৌরসভার মহিলা কাউন্সিলর (১,২,৩) রিজিয়া বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার (২৫ জুলাই) সকাল ১১ টায় চট্টগ্রাম শহরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর মা।
নিহত রিজিয়া বেগম মিরসরাই পৌরসভার ৩নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার জামাল উল্লাহ ইঞ্জিনিয়ার বাড়ির মৃত মোশাররফ হোসেনের স্ত্রী।
জানা গেছে, রিজিয়া বেগম মিরসরাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মিরসরাই পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত-১ মহিলা কাউন্সিলর হিসেবে টানা ৪র্থ বার হিসেবে নির্বাচিত ছিলেন।
জানা গেছে, গত ২০ থেকে ২৫ দিন যাবৎ করোনা পজিটিভ হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাউন্সিলর রিজিয়া বেগম। রবিবার (২৫ জুলাই) সকাল ১১টায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত শনিবার বিকালে উনার মেঝ বোনও করোনায় মারা গেছেন। রবিবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মসজিদের সামনে রিজিয়া বেগমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে বিকাল সাড়ে ৫টায় মিরসরাই পৌরসভার ঈদগাহ মাঠে মরহুমার দ্বিতীয় নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


জানাযার নামাজে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, সাবেক মেয়র এম শাহজাহান, মিরসরাই পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, চেয়ারম্যান নুরুল মোস্তফা, কামরুল হায়দার চৌধুরী, আবু সুফিয়ান বিপ্লব, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি মঞ্জুর মোরশেদ অসিম, রায়হান কাউছার, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা সহ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...