রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বিষপানে কিশোরের আত্মহত্যা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিষপানে সাইদুল ইসলাম (১৫) নামে এক কিশোর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জুলাই) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত সাইদুল উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর ইসলাম পুর গ্রামের চুট্টু মিস্ত্রির বাড়ির আবুল হোসেন (সরকার) এর পুত্র। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০ টার সময় জায়নাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের এক আত্মীয় জানান, পারিবারিক কলহের জেরে সাইদুল বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিষপান করে। এসময় পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে দায়িত্বরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান।

ঘটনার সত্যতা স্বীকার করেন হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন।

এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, পারিবারিক কলহের জেরে সাইদুল নামে এক ছেলে বিষপাতে আত্মহত্যার কথা শুনেছি। এই বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...