শনিবার, ২৫ জুলাই ২০২৬

কোরআনে হাফেজদের সাথে নিয়ে মোশাররফের জন্মদিন পালন করলেন যুবলীগ নেতা মিঠু

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

হেফজ ও এতিমখানার কোরআনে হাফেজ এবং যুবলীগ ছাত্রলীগের কর্মীদের সাথে নিয়ে সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির ৭৯ তম জন্মদিন পালন করেছেন মিরসরাই উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল কামাল মিঠু। বুধবার (১২ জানুয়ারি) আছরের নামাজের পর উপজেলার বড় কমলদহ ডাকঘরে হয়রত শাহ সূফী মাওলানা বুড়া হুজুর (রাঃ) মাজার প্রাঙ্গনে জন্মদিন উপলক্ষে উনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এতিমখানার ছাত্রদের সাথে নিয়ে কেক কেটে প্রিয় নেতার জন্মদিন উদযাপন করেন মিঠু।

আশরাফুল কামাল মিটুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সহ-সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী,সহ-সভাপতি আলমগীর হোসাইন,দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান সোহেল,নিজামপুর কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান,নিজামপুর কলেজ ছাত্রলীগ নেতা ইমরান,শরীফ সবুজ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

আশরাফুল কামাল মিঠু বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘ ৫৫ বছর মিরসরাই বাসীর জন্য কাজ করে গেছেন। আগামী ১শ বছরেও মিরসরাইয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ তৈরি হবে না। তিনি এই বয়সেও মিরসরাইয়ের প্রতিটি মানুষের কথা চিন্তা করেন। প্রিয় নেতার ঐকান্তিক চেষ্টায় এখানে গড়ে উঠছে এশিয়ার বড় অর্থনৈতিক অঞ্চল। তিনি আমাদের মাঝে শত বছর বেঁচে থাকুক মহান আল্লাহর দরবারে এই দোয়া করছি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...