শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে অগ্নিকান্ডে তিন পরিবার নিঃস্ব

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অগ্নিকান্ডে তিনটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে স্থানীয় ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও গ্রামের আব্দুল মুনাফ মিয়াজি বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাড়ি যাওয়ার সড়কে গেটবার থাকার দরুন ফায়ার সার্ভিসের গাড়ি যেতে না পারায় এসব পরিবারের কিছুই রক্ষা করা যায়নি।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী, বাড়ির মজিবুল হকের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। এরপর একে একে বাড়ির মাওলানা আবুল হোসেন ও জসিম উদ্দিনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে স্থানীয় নজর আলী ভূঁইয়া সড়কের মুখে সড়ক রক্ষার গেটবার থাকার দরুন ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যেতে সময়ক্ষেপন হয়। এতে তিনটি পরিবারের ঘরে থাকা কোন সম্পদই রক্ষা করা যায়নি। স্বর্ণালংকার, নগদ টাকা, মূল্যবান আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা করেছেন ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম।

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনের কথা অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদের তরফ থেকে খাদ্য ও ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, ঘটনার রাতে খবর পেয়ে আমরা সাথে সাথে রওনা হই। ঘটনাস্থলে যাওয়ার সড়কে গেটবার থাকার কারণে ক্ষানিকটা বিলম্ব হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...