রবিবার, ২৬ জুলাই ২০২৬

গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
ছাগলনাইয়া উপজেলার গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ফেনী ১ আসনের সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক নাম ফলক উন্মোচন করে ভবন উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী হাজী মোঃ মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মেজবা উদ্দিন আহমেদ, ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মানিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী মজিবুর রহমান সহ আওয়ামীলীগ, জাসদের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।


সাংসদ শিরিন আক্তার বলেন, কোমলমতি শিশুদের পড়ালেখার প্রতি মনোযোগী করতে উন্নত শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয় নান্দনিক ভবনের নির্মাণ করা হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করা, শিক্ষা ও পুষ্টি একসাথে নিশ্চিত করতে মিড ডে মিল চালু, বৃত্তি প্রদান সহ নানা উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। তিনি বলেন দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার উন্নয়নের সারথী হোন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায় চাহিদা মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এক কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...