রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ডেপুটি কমান্ডার জাফর উদ্দিন আহম্মদ চৌধুরীর দাফন সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মুক্তিযুদ্ধকালীন ১নং সেক্টরের ডেপুটি কমান্ডার ও মিরসরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর উদ্দিন আহম্মদ চৌধুরী (৭২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। রবিবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ এলাকার নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন। একই দিন বিকেলে গার্ড অব অনার প্রদান শেষে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এ বীর সেনানীকে।
জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ লিভারজনিত রোগ ও ফুসফুসের রোগে ভুগছিলেন। তিনি মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মিঠাছরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের ৫ বার সভাপতির দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


নামাযের জানাযায় মরহুমের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, মিরসরাইয়ের সাবেক পৌর প্রশাসক আজহারুল হক চৌধুরী নওশা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন আক্রমী। এসময় উপজেলা মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...