শনিবার, ২৭ জুন ২০২৬

গ্রেপ্তার এড়াতে গাড়িতে—মাঠে রাত কাটাল চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা

প্রকাশিত :

spot_img

 

সকাল থেকে বিএনপির সমাবেশে খন্ড খন্ড মিছিল সহকারে দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীদের পদভারে মুখর চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দান, সিআরবি, রেল অফিসার্স ক্লাব প্রাঙ্গন।

সকালের এক পশলা বৃষ্টি উপেক্ষা করেই রাস্তায় ও বাসে চড়ে আসতে দেখা গেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের অভিযানের খবর ছড়িয়ে পড়ায় বিএনপি নেতাকর্মীরা সমাবেশের মাঠে, পলোগ্রাউন্ড মাঠের গ্যালারি, কার, মাইক্রোসহ সড়কে থাকা যানবাহনে রাতযাপন করে।

বুধবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে বিএনপির সমাবেশ সফল করতে নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল আসতে থাকে।

বিকেল ৩টায় থেকে পলোগ্রাউন্ডে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সমাবেশ সফল করতে সকাল থেকে চট্টগ্রামের টাইগারপাস এলাকায় আসতে শুরু করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় রাস্তায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়েছে।

সীতাকুণ্ড থেকে আসা বিএনপি কর্মী আরিফ আলাউদ্দিন বলেন, ‘আমরা বাস নিয়ে রাতেই চলে আসি। বাসেই ঘুমিয়েছি।’

বহদ্দার হাট থেকে আসা জাকির হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতে পুলিশি হয়রানির তথ্য জানতে পারি আমরা। তাই গ্রেপ্তার এড়াতে বহু নেতাকর্মী সমাবেশের মাঠে বসেই রাত পার করে।’

সর্বশেষ

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...