শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মকবুল আহম্মদ কল্যান পরিষদের উদ্যোগে ১৩তম ঈদে মিলাদুন্নবী মাহফিল

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মস্তাননগরে মকবুল আহম্মদ কল্যান পরিষদের উদ্যোগে ১৩তম ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শাহ কালা (রহঃ) প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মকবুল আহম্মদ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা ও জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের সভাপতি আলহাজ¦ রেজাউল করিম মাস্টার।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

মাহফিলে উপস্থিত দোয়া মোনাজাত পরিচালনা করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন কাদেরিয়া তৈয়্যবিয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ আবদুল আলিম রিজভী।

মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন, রাউজান উর্কিচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী।

শাহকালা (রহঃ) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা নুরুল আমিনের পরিচালনায় বিশেষ ওয়ায়েজ ছিলেন শাহকালা (রহঃ) জামে মসজিদের খতিব মাওলানা হাকিম মো. মফিজুর রহমান। ইসলামী সঙ্গীত পরিচালনা করেন মাওলানা তারেক রেজা, মাসুদ রেজা ও সাইমুন রেজা।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়র হোসেন ইমন, মিঠাছড়া খাজা ক্লথ ষ্টোরের স্বত্বাধিকারী সাইদুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ভূঁইয়া। মাহফিলে মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকার প্রায় কয়েক হাজার ধমপ্রাণ মুসলমানের সমাঘম ঘটেছে।

এসময় সকল ভেদাভেদ ভুলে বিশ্ব উম্মাহর শান্তি প্রতিষ্ঠায় সকল মুসলমানকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...