মিরসরাই প্রতিনিধি
ঘোপাল ইউনিয়নে অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন সমাজ সেবক, শিক্ষানুরাগী হাজ¦ী মোঃ মহসিন আলী। মঙ্গলবার (৩ আগষ্ট) প্রায় অর্ধশত মানুষের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।
করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত চলছে লকডাউন। লকডাউনে নিম্নবিত্ত মধ্যবিত্তদের মাঝে চলছে নিরব কান্না। তারই ধারাবাহিকতা নিম্মবিত্ত, মধ্যবিত্ত ও অসহায়, কর্মহীনদের মাঝে করোনা ভাইরাসের প্রথম দিক থেকে কখনো নগদ অর্থ, কখনো খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। এবারও ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গরীব শিক্ষাথী, অভিভাবক, অসহায়, ছিন্নমূল ও গরীব সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোপাল ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক।
হাজী মোঃ মহসিন আলী জানান, করোনা মহামারির কারনে নিম্ম আয়ের মানুষদের আয় কমে যাওয়া, আমার সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে থেকে সহযোগিতা করে আসছি। করোনা মহামারি ভয়াবহ পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তিনি সকলকে মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এবং ১৮ বছরের উপরে সবাইকে টিকা গ্রহনের অনুরোধ জানান।



