রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ের করেরহাটে কোভিড-১৯ মোকাবেলায় আলোচনা সভা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ১নং করেরহাট ইউনিয়নের কোভিড-১৯ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের কর্মসূচির অংশ হিসেবে পুলিশ ও করেরহাট ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ১২টায় ইউপি কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আবদল্লাহ।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক জাফর আহমদ, সহকারী উপ-পরিদর্শক আমজাদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু তাহের মাস্টার, শহিদ উল্লা, বেলাল উদ্দিন, মহিউদ্দিন, শফি আহমদ, আজাদ উদ্দিন, কল্পনা চক্রবর্তী, শেলী মজুমদার, তাহেরা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কালাচান বাবু, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, শাহাদাত হোসেন,সারজিল, মিরাজ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব ঠেকাতে সবাইকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। যাদের করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার বয়স হয়েছে তাদের কে টিকা নেওয়ার জন্য অনুরোধ জানান।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...