সোমবার, ৩১ আগস্ট ২০২৬

চট্টগ্রামে আবারও চোখ রাঙাচ্ছে করোনা, শনাক্ত বেড়ে একশ ছুঁই ছুঁই

প্রকাশিত :

spot_img

 

গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামের করোনা ধারাবাহিকভাবে স্বস্তি দিয়ে আসলেও হঠাৎ করে আবারও চোখ রাঙাচ্ছে। আগেরদিন আচমকা মৃত্যু বেড়ে গিয়ে দাঁড়িয়েছিল ৬ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়ে গেছে শনাক্ত। ৬৪ শনাক্ত থেকে একলাফে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে। শনাক্তের হার ৭ দশমিক ১৬ শতাংশ। শনাক্তদের মধ্যে ৫৯ জন নগরের আর ৩৮ জন উপজেলার বাসিন্দা। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও দুই জন মারা গেছেন।

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৭৬ জন। এর মধ্যে ৭০৪ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫৭২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে এই পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ৯৬২ জন। এর মধ্যে ৭৩ হাজার ১৮২ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৭ হাজার ৭৮০ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই রোগীর মৃত্যু হয়। যাদের একজন উপজেলার ও একজন নগরের। একই সময়ে চট্টগ্রামের ১২টি ল্যাবে এক হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়।

ল্যাবভিত্তিক ফলাফলে দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৮টি নমুনার পরীক্ষা করা হয়। তাতে ১০ জনকে করোনার জীবাণুবাহক হিসেবে শনাক্ত করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৪৬টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭২টি করে ১২ জন করোনা শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৬৩টি পরীক্ষা করা হয়। তাতে ২৪ জনের নমুনায় পজিটিভ আসে। এছাড়া, জেনারেল হাসপাতালে আরটিআরএল ল্যাবে ১০টি নমুনা পরীক্ষা করা হয়। সেখানে একজনের করোনা শনাক্ত হয়। এদিন পাঁচ জনের নমুনা অ্যান্টিজেন টেস্ট করা হলেও কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।

অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৫৯টি নমুনা পরীক্ষায় চার জন, শেভরন ডায়াগনোস্টিক সেন্টারে ২৬১টি নমুনা পরীক্ষায় ছয় জন, মা ও শিশু হাসপাতালে ৪১টি নমুনা পরীক্ষায় দুই জনের করোনা শনাক্ত হয়। তবে মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৭টি নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।

ইপিক হেলথ কেয়ার ৯৫টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ল্যাবএইডে দুটি নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের পাঁচটি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

ঠান্ডাজনিত রোগে আড়াই মাসে ৯৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক সারাদেশে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুখসহ শীতকালীন বিভিন্ন রোগ বেড়েছে। চলমান শীতঋতুতে ঠান্ডাজনিত...

চট্টগ্রামে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

  চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে নগরীর তিন নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন শিউলি...

বুস্টার ডোজ দিবস কাল : দেয়া হবে ৭৫ লাখ টিকা

  করোনা সংক্রমণ রোধে আগামীকাল দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এক দিনে...