সোমবার, ৩১ আগস্ট ২০২৬

চট্টগ্রামে করোনায় ‘ঝড়োগতি’

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রাম নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮২ জনের। শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। এ সময় নতুন করে কারও মৃত্যু হয়নি। চট্টগ্রামে চারমাসের বেশি সময় ধরে সংক্রমণ নিম্নমুখী থাকলে কিছুদিন ধরে সংক্রমণ বাড়ছে।

গত দুই মাসে করোনা শনাক্তের হার প্রায় সময় ১ শতাংশের নিচে থাকলেও বর্তমানে পাঁচের কাছাকাছি পৌঁছেছে। ডিসেম্বরে একদিনে শনাক্ত সংখ্যা ১০ এর আশেপাশে ছিল। কিন্ত গত কয়েকদিন শনাক্ত সংখ্যা বেড়েই চলেছে। সংশ্লিষ্টরা বলছেন, যতো পরীক্ষা বাড়বে, শনাক্ত সে হারে বাড়তে থাকবে। এছাড়া মানুষ সতর্ক না হলে সংক্রমণ আরও গতি পাবে।

নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট দেশে শনাক্ত হওয়ার পর নতুন বছর থেকে শনাক্তের সংখ্যা সারা দেশে বাড়ছে। ইতিমধ্যে সরকার বিভিন্ন বিধিনিষেধও আরোপ করেছে।

৭ জানুয়ারি শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। চট্টগ্রামের ১২টি ল্যাবে ১ হাজার ৮৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৮২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৭৪ জন নগরের বাসিন্দা। বাকি আট জনের মধ্যে এক জন আনোয়ারা, এক জন পটিয়া, এক জন বোয়ালখালীতে, দুজন হাটহাজারী, দুজন মিরসরাই ও এক জন সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৯০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৫০৪ জন। বাকি ২৮ হাজার ৪০০ জন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

ঠান্ডাজনিত রোগে আড়াই মাসে ৯৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক সারাদেশে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুখসহ শীতকালীন বিভিন্ন রোগ বেড়েছে। চলমান শীতঋতুতে ঠান্ডাজনিত...

চট্টগ্রামে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

  চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে নগরীর তিন নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন শিউলি...

বুস্টার ডোজ দিবস কাল : দেয়া হবে ৭৫ লাখ টিকা

  করোনা সংক্রমণ রোধে আগামীকাল দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এক দিনে...