শনিবার, ২৫ জুলাই ২০২৬

চট্টগ্রামে কারখানায় আগুন নেভানোর পর ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রামের সাগরিকা এলাকায় কেমিক্যাল কারখানায় সৃষ্ট আগুন নেভানোর পর অসুস্থ হওয়া নেই ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত মো: মিলন (৪১) নোয়াখালী জেলার বেগমগঞ্জ এলাকায় বাসিন্দা ও নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ আহমেদ বলে, শুক্রবারে সকালে সাগরিকা এলাকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে একটি রাসায়নিক কারখানায় আগুন নেভানোর পর মিলন বুকে ব্যথা অনুভব করে। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করানো হলে সেখানে দুপুর ২টার দিকে কার্ডিওলজি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মার যান।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর পাহাড়তলী থানার সাগিরকা এলাকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...