শনিবার, ২৫ জুলাই ২০২৬

ডা. এসএ ফারুকের অর্থায়নে নির্মিত রওশন-জামান জামে মসজিদের উদ্বোধন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এসএ ফারুকের একক অর্থায়নে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুখালীতে রওশন-জামান জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) জুমার নামাজের মধ্যদিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেফা ইনসান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এসএ ফারুক।

সমাজকর্মী জিয়াউল হক আনছারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলার ২ নম্বর দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব, দাঁতমারা বিট কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, মসজিদ পরিচালনা কমিটির পক্ষে ইকবাল হোসেন।
উল্লেখ্য, ইতিপূর্বে অধ্যাপক ডা.এসএ ফারুকের অর্থায়নে মিরসরাইয়ের ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামে একক অর্থায়নে প্রতিষ্ঠা করেন অন্যতম দৃষ্টিনন্দন হাজ্বী আব্দুর রশিদ জামে মসজিদ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...