শনিবার, ২৫ জুলাই ২০২৬

‘জনসেবাই জনপ্রতিনিধিদের ইবাদতের মত’

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

সাবেক মস্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘জনসেবাই জনপ্রতিনিধিদের ইবাদতের মত। তাদের সব সময় জনগনের কল্যানে কাজ করতে হবে। জনগনের কল্যানে কাজ করার জন্য তাদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। জনগনের আস্থা অর্জনে ব্যর্থ হওয়া যাবে না। ইউনিয়ন পরিষদে আসা সাধারণ মানুষের শতভাগ সেবা নিশ্চিত করার জন্য চেয়ারম্যানদের প্রতি নির্দেশ দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে, সেই ধারাবাহিকতায় চেয়ারম্যাদের উন্নয়ন কর্মকান্ড করতে হবে।’ রবিবার ( ২ জানুয়ারি) মিরসরাই উপজেলা শপথ নেয়া ১৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পূর্বে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করতে গেলে তাদের উদ্দেশ্যে তিনি এসময় কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জসীম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধুম ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের মো. জাহাঙ্গীর, করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. এনায়েত হোসেন নয়ন, হিঙ্গুলী ইউনিয়নের চেয়ারম্যান মো. সোনা মিয়া, জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম মাস্টার, ওচমানপুর ইউনিয়নে মফিজুল হক, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, কাটাছরা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব, মিরসরাই ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদার, মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাশেম, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসাইন হোসাইন মাস্টার, মায়ানী ইউনিয়নে কবির আহম্মদ নিজামী, ওয়াহেদপুর ইউনিয়নে ফজলুল কবির ফিরোজ ও শাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...