শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে চালু হলো অধ্যাপক আহমেদ কবির স্মৃতি মেধাবৃত্তি

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত আহমেদ কবিরের নামে মেধাবৃত্তি চালু করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ মেধাবৃত্তি চালু করেন তাঁর সহধর্মীনি ঢাকা সিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নীলুফার বেগম।
এসময় প্রয়াত অধ্যাপক আহমদ কবিরের পরিবারের তরফ থেকে বিদ্যালয়ের প্রতি ক্লাসের ৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় বৃত্তির অর্থ এবং স্থানীয় তালবাড়ীয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ার শিতার্ত শিশুদের উপহার দেয়া হয় কম্বল।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম সাইফুল্লাহ দিদারের সভাপতিত্বে ও সাংবাদিক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেনসরকারের অর্থ মন্ত্রালয়ের যুগ্ম সচিব ড. চৌধুরী জিয়াউদ্দিন হায়াত।
পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামশেদ আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় অংশ নেন ঢাকা বিশ^বিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. উপমা কবির, বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের অধ্যাপক ও কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যাসোসিয়েট ড. মোসাদ্দেক হোসেন কামাল, যুক্তরাজ্য ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ড. মিত্রা কবির, যুক্তরাজ্য ক্যানসার রিসার্চ ইউকে এর সিনিয়র কম্পিউটেশনাল বায়োলজিস্ট ড. মোকাররম হোসেন, ঢাকা বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. শায়লা নাসরিন, মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম.এন জামিউল হিকমা, কালধারার প্রকাশক ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য শাহ আলম নিপু, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রক্তান প্রধান শিক্ষক প্রয়াত আবু জাফর আহমদের বড় ছেলে ডা. আতিকুল্লাহ সাঈদ সুমন ও একমাত্র কন্যা মুনিরা সাঈদ।
প্রয়াত অধ্যাপক আহমদ কবিরের বড় মেয়ে ড. উপমা কবির জানান, ১৯৫৯ সালে তাঁর বাবা অধ্যাপক আহমদ কবির মিঠাছরা উচ্চ বিদ্যালয় থেকে ফাস্টডিভিশন পেয়ে মেট্রিকুলেশন পাশ করেছিলেন। এরপর চট্টগ্রাম কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এমএ পাশ করেন। এরপর তিনি দীর্ঘ সময় একই বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি মৃত্যুবরণ করেন ২০২১ সালের ৩ জানুয়ারি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...