রবিবার, ২৬ জুলাই ২০২৬

জাতীয় শোক দিবসে চেয়ারম্যান নয়নের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়নের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৫ আগষ্ট) সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, ৫০০ হতদরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ, আলোচনা সভা এবং ইউনিয়নের ৪ হাজার মানুষের জন্য মধ্যাহৃ ভোজের আয়োজন।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা মীর্জা ফিরোজ আহম্মদ। এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সহ-সভাপতি শহীদ উল্লাহ মেম্বার, সাংগঠনিক সম্পাদক ডা. জামাল উদ্দিন ভূঁইয়া। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন কোম্পানী, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক এস এম আবুল হোসেন, সদস্য নিজাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সালা উদ্দিন, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, মহিউদ্দিন কিরণ, ইউপি সদস্য আজাদ উদ্দিন, শফি আহম্মদ, ফেয়ার আহম্মদ মিন্টু, কোরবান আলী, বেলাল উদ্দিন, যুবলীগ নেতা ইকবাল ভূঁইয়া সহ, সমাজ কল্যাণ সম্পাদক এয়াছিন প্রচার সম্পাদক ডাঃ মহিন, ধর্ম বিষয়ক সম্পাদক সরোয়ার খাদেম সহ বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম,আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, শেখ মুজিবুর রহমানের জন্ম না নাহলে বাংলাদেশের জন্ম হতো না। শেখ মুজিব মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে শেখ মুজিব। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালো রাত্রীতে হায়েনারা বঙ্গবন্ধুকে পরিবার সহ নির্মমভাবে হত্যা করে। যা বিশ্বের ইতিহাসে কালো অধ্যায়। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমাদের অভিবাবক, সাবেক সফল মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ও মিরসরাই’র আগামী কান্ডারী মাহবুব রহমান রুহেলের পরামর্শে বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছি। কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল। আমার ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের ৫০০ হতদরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরন এবং ৪ হাজার মানুষের জন্য একবেলা খাবারের আয়োজন (মধ্যাহৃ ভোজ) করেছি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...