রবিবার, ২৬ জুলাই ২০২৬

জাতীয় শোক দিবসে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার ( ১৫ আগষ্ট) সকালে শোক র্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রথমে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টারের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল শোক র‌্যালী জোরারগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন নেতৃবৃন্দ।

পরে মিলাদ মাহফিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্যামল দেওয়ানজী, সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু তাহের, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি জিএম শহীদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন টিটু, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন অপু, সাংগঠনিক সম্পাদক বিধান কর, ধর্মীয় সম্পাদক মাওলানা নুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীনুর রহমান শাহীন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক মালুম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম মিয়ন মেম্বার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোপাল দেবনাথ, ৪নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, ৫নং ওয়ার্ডের সভাপতি ফজলুল করিম, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউছুফ হাজারী, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামরুল হাসান, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সুজন, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপস কুমার সিংহ, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলমসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে হত্যা করার জন্য ১৫ আগস্টের নৃশংস ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আজকের দিনে আমাদের চাওয়া বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করা। পাশাপাশি শুধু খুনিরা নয়, বঙ্গবন্ধু হত্যাকান্ডের নেপথ্যে যারা ছিল সেই ষড়যন্ত্রকারী ও কুশীলবদের যাতে বিচার হয়, আজকের দিনে সেটাই আমাদের প্রতিজ্ঞা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...