শনিবার, ২৫ জুলাই ২০২৬

জানাজায় ইমামতি করায় চাকরি গেল ইমামের!

প্রকাশিত :

spot_img

 

ফেনীর সোনাগাজীতে মসজিদ পরিচালনা কমিটির পূর্ব অনুমতি না নিয়ে করোনা উপসর্গে মৃত ব্যক্তির দাফনের কাজ করায় মাওলানা নুর উল্যাহ নামে এক মসজিদের ইমামকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে।

ইমাম মাওলানা মো: নূর উল্যার অভিযোগ, সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের বক্সআলী ভূঁইয়া বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হিসাবে গত ৬ বছর যাবত দায়িত্ব পালন করে আসছেন। গত ১৭ জুন বিকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের বাসিন্দা মাওলানা জিয়াউল হক করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলে ইসলামিক ফাউন্ডেশন সোনাগাজীর কাফন-দাফন টিমের সদস্য হিসেবে মাওলানা নূর উল্যাহও দাফন কাজে অংশগ্রহণ করেন।
এতে মসজিদ কমিটি ক্ষিপ্ত হয়ে তাকে গত ১৯ জুন শুক্রবার জুমার নামাজ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন আলাউল বলেন, মাওলানা নূর উল্যাহর বিষয়ে কমিটির অভিযোগ, তিনি কমিটির অনুমতি না নিয়ে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফন-কাফনে অংশগ্রহণ করেন, তাই মুতওয়াল্লীদের মাধ্যমে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য সাময়িকভাবে ছুটি দেয়া হয়েছে। ইমাম এ মুহূর্তে সরকারের কৃপা পাওয়ার আসায় কমিটির বিরুদ্ধে অভিযোগ করছেন।

ইসলামিক ফাউন্ডেশন সোনাগাজীর ফিল্ড সুপারভাইজার আলমগীর হোসেন জানান, মাওলানা নূর উল্যাহ ইসলামিক ফাউন্ডেশন সোনাগাজী উপজেলার করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীদের দাফন কমিটির একজন সদস্য। তার সাথে বিমাতাসুলভ আচারণের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেবকে অবহিত করেছি। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব জানান, বিষয়টি জানার পর তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্তের রির্পোট এলে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...