শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে অস্ত্র, গুলিসহ নুরা ডাকাত আটক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে নুর মোহাম্মদ (৩৫) প্রকাশ নুরা ডাকাতকে আটক করেছে মিরসরাই থানা পুলশি। রবিবার (২১ জুন) রাতে উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। সে সীতাকুন্ড উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের সেকান্দারের পুত্র। সে এর আগে কয়েকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে পুনরায় অপকর্মে জড়িয়ে পড়েন। এলাকায় তাঁর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম জানান, রবিবার রাতে উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন এলাকার হাসিমনগর গ্রামে অবস্থিত শশুর বাড়ি থেকে নুর মোহাম্মদ প্রকাশ নুরা ডাকাত নামের এক তালিকাভূক্ত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সীতাকুন্ড থানায় ২ টি ডাকাতি, ২ টি চাঁদাবাজি, ১ টি হত্যা এবং ১টি মারামারি সহ ৬ টি মামলা রয়েছে। সে ওই থানার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী বলেও জানান তিনি। তাঁর বিরুদ্ধে মিরসরাই থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...