রবিবার, ২৮ জুন ২০২৬

জাহাঙ্গীর মাস্টারের লাল গোলাপের শুভেচ্ছায় সিক্ত হলেন শতাধিক প্রবীণ

প্রকাশিত :

spot_img

 

আন্তর্জাতিক প্রবীণ দিবসে ব্যতিক্রমী আয়োজন করেছেন মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার। শনিবার (১ অক্টোবর) সকালে ইউনিয়ন হলরুমে প্রবীণদের মিলন মেলা হয়েছে। লাল গোলাপের ভালোবাসায় সিক্ত হয়েছেন শতাধিক প্রবীণ। ৬০ থেকে ৮৫ বছরের এসব প্রবীণদের চেহারায় বয়সের চাপ দেখা গেলেও এমন আয়োজনে সবার মুখে ছিলো আনন্দের হাসি। তাদের সকলের হাতে একটি করে লাল গোলাপ যেন মনে করে দিচ্ছে তরুণ বয়সের স্মৃতি । অনেক পরিবার ও সমাজে অবহেলিত প্রবীণদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার।

অনুষ্ঠানে বক্তরা বলেন, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রবীণ ব্যক্তিরা তাদের অধিকার নিয়ে পরিবার ও সমাজে মাথা উচু করে বাঁচতে পারেন সেই জন্য সবার সহযোগিতা প্রয়োজন। দেশ দিকে দিন দিন আরো উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। আর এই উন্নয়ন কাউকে বাদ দিয়ে সম্ভব নয়। তাই পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তিদের সামনের সারিতে রেখে কাজ করতে হবে।

মঘাদিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুর হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিজামপুর কলেজের সাবেক অধ্যাপক আতিকুর রহমান খাঁন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. শাহ আলম, সদস্য মাস্টার শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল গনি, মঘাদিয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, সহ-সভাপতি আব্দুল্লাহ আল হালিম মাস্টার, মঘাদিয়া ইউনিয়ন সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বশর লাতুমিয়া, বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা চৌধুরী, ইউনিয়ন পরিষদের সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের উদ্যোক্তা জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, আজ যারা প্রবীণ তারা সারা জীবন সমাজ ও দেশের পেছনে অগ্রনী ভূমিকা রেখেছেন। তাই আমরা আজ সহজে সবকিছু সুন্দর উপভোগ করতে পারি। তাই প্রবীণ ব্যক্তিদের অবদান কোনো ক্রমেই ভুলা যাবে না বরং আরো বেশী সহনশীল ও শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। তিনি আরো বলেন, বরাবরই আমি ব্যতিক্রম কিছু করতে পছন্দ করি। তারই ধারাবাহিকতায় আমার ইউনিয়নের প্রবীণদের নিয়ে এই মিলন মেলার আয়োজন। ভবিষ্যতে এর ধারাবাহিতা বজায় থাকবে বলে জানান তিনি।

 

সর্বশেষ

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...