মিরসরাই প্রতিনিধি ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় বামনসুন্দর এফ এ উচ্চ বিদ্যালয় এবং ওয়াহিদুন্নেছা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কাটাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আজিমের সঞ্চালনায় উদ্বোধন করেন কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম হুমায়ুন চৌধুরী ।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার রফিকুজ্জামান বি.কম, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নুর উল্লাহ, কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাহ উদ্দীন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মিথুন শর্মা, কাটাছড়া ইউনিয়ন ছাত্রলীগের ছাত্রনেতা রেহান, শুভ, সুমন, হাসিব,জিলানী, সোহাগ, ফরহাদ, নয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম হুমায়ুন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়ন রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে।
এসময় তিনি কাটাছড়া ছাত্রলীগের উদ্যোগে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক এই শিক্ষা বান্ধব আয়োজনকে স্বাগত জানান৷



