মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার আবুতোরাব বাজারের ঐতিহ্যবাহী ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’ একটি ব্যাবসায়িক প্রতিষ্ঠান যারা ব্যাবসার পাশাপাশি শিক্ষা উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন।
এরই ধারাবাহিকতায় আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর যারা জিপিএ-৫ পেয়েছে তাদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, বিসমিল্লাহ এন্টারপ্রাইজের পরিচালক আবুল হোসেন বাবুল এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, বিদ্যালয় পরিচালনা পরিসদের সদস্য বৃন্দ ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।



