শনিবার, ২৫ জুলাই ২০২৬

জুলফিকুল সিদ্দিকী স্বরণে দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

বৃহত্তর ফেনী নদী বালু ব্যবসায়ী সমিতির পরিচালক, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও বারইয়ারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জুলফিকুল সিদ্দিকী স্বরণে দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মানিক। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশেক এলাহী, সমাজ সেবক ব্যবসায়ী হাজ্বী মহসিন আলী, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের, যুবলীগ নেতা জামশেদ আলম, ছাত্রলীগ নেতা মোহাম্মদ তানভীর সহ ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ সহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। যুবলীগ নেতা মোহাম্মদ জুবায়ের পারভেজের সার্বিক আয়োজনে দোয়া মাহফিল পরিচালনা করেন ঘোপাল ইউনিয়ন ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...