শনিবার, ২৫ জুলাই ২০২৬

শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন এনায়েত হোসেন নয়ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এনায়েত হোসেন নয়ন। ১৬ টি ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে পরিবার পরিকল্পনার কাজে সহায়তাকারী শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে তিনি এই ক্রেস্ট লাভ করেছেন । রবিবার (১৩ জুলাই) মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে শ্রেষ্ঠ চেয়ারম্যান সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোঃ নুর। এসময় ১৬ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সম্মাননা স্মারক গ্রহনের পর চেয়ারম্যান নয়ন বলেন, আমার এ সফলতা আমাদের অভিভাবক ৭বারের নির্বাচিত এমপি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও আগামীদিনের মিরসরাই বাসির অভিভাবক উন্নয়নের তারকা আইটি বিশেষজ্ঞ জনাব মাহবুবুর রহমান রুহেল ভাই এবং করেরহাট ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ কে উৎসর্গ করলাম । ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সার্বিক সহযোগিতায় ভবিষ্যতে যেন আরো ভালো কাজ করতে পারি সে জন্য সকলের দোয়া চাই।

চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নের্তৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...