রবিবার, ২৬ জুলাই ২০২৬

জোহরা নার্সারীর উদ্যোগে মিরসরাইয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক গাছের চারা বিতরণ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগষ্ট) জোহরা এগ্রো ফার্মস ও নার্সারীর উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়।
উপজেলার নিজামপুর সরকারি কলেজ, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ, বারইয়ারহাট ডিগ্রী কলেজ, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ, আবুতোরাব ফাজিল মাদরাসা, বজলুছ ছোবহান উচ্চ বিদ্যালয়ে প্রায় পাঁচ শতাধিক চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ নুরুল আফচার, বারইয়ারহাট ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ প্রদীপ কুমার দে, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ নাসির উদ্দিন, প্রভাষক সাইফুল হক সিরাজী, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেন, আবুতোরাব ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ নুরুল আলম, জোহরা এগ্রো ফার্মস ও নার্সারীর সত্ত্বাধিকারী মোঃ ওমর শরিফ, প্রকৌশলী শাখাওয়াত হোসেন পলাশ, মোঃ আইনুল কবির রিপন, মোঃ জিয়া উদ্দিন ফরহাদ।
জোহরা এগ্রো ফার্মস ও নার্সারীর সত্ত্বাধিকারী মোঃ ওমর শরিফ বলেন, গাছ আমাদের পরম উপকারী বন্ধু। গাছ অক্সিজেন দেওয়ার পাশাপাশি ফল ও মূল্যবান কাঠ দেয়। সবার উচিত অন্তত একটি হলেও ফলজ, বনজ ওষুধি গাছের চারা রোপন করা। আমরা শুধু ব্যবসা নয় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছি। বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন বলেন, সমাজে যতোগুলো মানবিক কাজ আছে তার মধ্যে বৃক্ষরোপন অন্যতম। গাছ আমাদের অক্সিজেন দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বর্ষাকালে বৃক্ষরোপনের উত্তম সময়। জোহরা এগ্রো ফার্মস ও নার্সারী কর্তৃপক্ষকে ধন্যবাদ বৃক্ষরোপণের মতো এমন কর্মসূচী নেওয়ার জন্য।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...