রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুর উল্ল্যাহ (৪৬) কে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ আগস্ট) রাত ১০টায় বাড়ি ফেরার পথে উপজেলার সাত্তার ভূঁইয়া হাট এলাকায় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে চলে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নুর উল্ল্যাহ’র শারিরীক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডেকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

নুর উল্ল্যাহর ছেলে নাঈমুল ইসলাম শুভ জানান, আমার বাবা সোমবার রাত ১০টায় বাড়ি ফেরার সময় সাত্তার ভূঁইয়া হাট বাজারের উত্তর পাশে আগে থেকে ওঁৎ পেতা থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে আমার বাবাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। পরে তাকে আশংকাজনক অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরো বলেন, আমার বাবার সাথে সিএন্ডএফ ব্যবসায়ী সাইফুল ইসলামের সরকারি পুকুরের লিজ সংক্রান্ত ও ব্যবসায়িক বিরোধ ছিলো। এছাড়া কিছুদিন আগে সাইফুল অস্ত্র মামলায় আটক হলে তার পরিবার আমার বাবাকে দোষারোপ করে। সাইফুল ইসলাম সম্প্রতি জামিনে বের হয়ে এসে সন্ত্রাসী নিয়ে আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এঘটনায় জোরারগঞ্জ থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

সিএন্ডএফ ব্যবসায়ি সাইফুল ইসলাম বলেন, নুর উল্ল্যাহর সাথে আমার ব্যবসায়িক বিরোধ ছিলো এটা সত্য তবে তার উপর হামলার ঘটনায় আমার কোন সম্পর্ক নেই। উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার নাম জড়ানো হচ্ছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, নুর উল্ল্যাহকে কুপিয়ে আহত করার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এঘটনায় থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...