শনিবার, ২৫ জুলাই ২০২৬

ডাকাতি রোধে মহাসড়কের পাশে জঙ্গল পরিস্কারে ওসি কবির হোসেন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ছোট কমলদহ, হাদি ফকিরহাট, নিজামপুর ও ডাকঘর এলাকায় বিভিন্ন সময় রাতের আধারে ঘটছে চুরি, ডাকাতি ছিনতাই। এসব স্থানে মহাসড়কে চলাচলরত যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রী, গাড়ি চালক ও পথচারী থেকে সর্বস্ব লুট করে নেয় ঔৎপেতে থাকা ডাকাত দল।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের আধারে ডাকাতরা এসব স্থানে জঙ্গলে লুকিয়ে থাকে। মহাসড়কে চলাচলরত গাড়ি থামিয়ে স্বর্ণ, টাকা, মোবাইল ফোন ও যাত্রীদের দামী মালামাল নিয়ে যায় ডাকাতদল।
তাই ডাকাতি প্রতিরোধে সড়কের পাশে জঙ্গল পরিস্কারের উদ্যোগ নেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। বৃহস্পতিবার (২ জুন) মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ এলাকায় নিজে জঙ্গল পরিস্কার করেন। এসময় ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, থানা ও নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শকবৃন্দ, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওসি মো. কবির হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নিজামপুর, হাদিফকিরহাট, নয়দুয়ারিয়া, ওয়াহেদপুর এলাকায় সড়কে ডাকাতি প্রতিরোধে আমরা জঙ্গল পরিস্কারের উদ্যোগ নিয়েছি। এসব চুরি ডাকাতি রোধে সোলারস্টিট লাইট স্থাপন করা হয়েছে। তিনি বলেন, রাতে আমাদের টহলরত পুলিশ ডিউটি করলেও তাদের চোঁখ ফাঁকি দিয়ে তারা এসব জঙ্গলে লুকিয়ে থাকে। বিভিন্ন সময় ডাকাতদল গাড়ির গতিরোধ করে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে গাড়ি চালক ও যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...