মিরসরাই প্রতিনিধি ::
মিরসরাইয়ে রহমাতুল্লিল আলামীন ইসলামিক একাডেমি ও হাফেজিয়া মাদরাসার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুন) দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক উস্তাযুল আসাতিজা আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া আলমপুরী হাফিজুল্লাহ ফি হায়াতি।
মুহাম্মদ গোলাম মহিউদ্দিন চৌধুরী কচির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারি আল হুদা মহিলা মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা মীর ইদরীস নদবী (দা. বা.), মিরসরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন, চট্টগ্রাম আলী বিন আবী তালিব (রা.) ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদরাসার পরিচালক ক্বারী হাফেজ মুহাম্মদ আব্দুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাহের হোসেন চৌধুরী সোহেল, মিরসরােই ডায়াগনষ্টিক সেন্টার অনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদ নিজাম উদ্দিন, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ ছীবগাতুল্লাহ আলিফ শাহ্, ক্বারী হাফেজ মোহাম্মদ আনাছ উদ্দীন, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সলিম উদ্দিন প্রমুখ।
সবশেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



