শনিবার, ২৫ জুলাই ২০২৬

দক্ষতা ও কর্ম তৎপরতায় ১৯৩টি ইউনিয়নের মধ্যে তৃতীয় করেরহাট

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের ১নং করেরহাট ইউনিয়ন পরিষদ ২০১৭-১৮ অর্থবছরে দক্ষতা ও কর্মতৎপরতা মূল্যায়নের ভিত্তিতে জেলা পর্যায়ে ১৯৩টি ইউনিয়নের মধ্যে ৩য় স্থান অর্জন করেছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা মোহাম্মদ তানভীর সিদ্দিকীর এই অর্জনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে উপহার স্বরুপ ৮৫ হাজার টাকা দিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) চিটি দিয়ে বিষয়টি অবহিত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এই বিষয়ে করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, এটি আমার অর্জন নয়। এটি মিরসরাইয়ের অভিবাবক সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও তার সুযোগ্য পুত্র বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেলের অর্জন। আমার প্রিয় নেতা ও তার সুযোগ্য পুত্রের সার্বিক সহযোগিতায় আমি এলাকার উন্নয়ন করতে পেরেছি। তাই আমি এই অর্জন আমাদের প্রিয় নেতা ও তার সুযোগ্য পুত্রকে উৎসর্গ করলাম।

এই বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন খুব সক্রিয়। ইতিমধ্যে ওই ইউনিয়ন পরিষদ ১৯৩টি ইউনিয়নের মধ্যে কর্মদক্ষতায় তৃতীয় স্থান অর্জন করেছে। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...