শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে অস্ত্রের মুখে জিম্মী করে এক বাড়িতে ডাকাতি নগদ টাকা, স্বর্ণালংকার লুট, আহত ১

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের মিরসরাইয়ে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩জুন) রাতে উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ গ্রামের ধনকাজী মাঝি বাড়ির আবুল কাশেমের ঘরে এ ঘটনা ঘটে। ডাকাতরা আবুল কাশেমের পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট ও বিভিন্ন দামি মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাত দল আবুল কাশেমের ছেলে আবুল খায়েরকে বেধম পিটিয়ে আহত করে।

মো. আবুল কাশেম জানান, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টায় ঘরের গ্রীল কেটে ১০/১৫ জন ডাকাত আমার ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মী করে। এরপর অস্ত্র ঠেকিয়ে আলমিরার চাবি নিয়ে খুলে দিতে বলে। আলমিরায় গচ্ছিত রাখা ২০ ভরি স্বর্ণ, নগদ ৯৫ হাজার টাকা, ৭টি মোবাইল সেট সহ বিভিন্ন মূল্যবান লুট করে নিয়ে যায়। তারা আমার ছেলে আবুল খায়েরকে পিটিয়ে মারাত্মক আহত করে। প্রায় ৩ ঘন্টা ডাকাতদল ঘরের মধ্যে অবস্থান করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান পিপিএম বলেন, ডাকাতি না চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করছি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...