শনিবার, ২৫ জুলাই ২০২৬

দলীয় পদে পুর্ণ বহাল হলেন আওয়ামী লীগ নেতা কামরুল

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রায় এক বছর পর পুনরায় সেই পদে বহাল হয়েছেন আওয়ামী লীগ নেতা কামরুল হোসেন।

সোমবার (৭ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন ম্বাক্ষরিত লিখিত ভাবে তাকে দায়িত্বে পুর্ন বহাল করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ২১ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কামরুল হোসেনকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়। সোমবার (৭ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের প্যাডে এক বিজ্ঞপ্তিতে কামরুল হোসেনকে পদ ফিরিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমি একটি ভুল করে ছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে দায়িত্ব ফিরিয়ে দেয়ায় আমার অভিবাবক সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও ওনার সুযোগ্য পুত্র বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

কামরুল হোসেন এর পদে পুর্ন বহালের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...