শনিবার, ২৫ জুলাই ২০২৬

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের যুবক নিহত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হাছান মিয়া (২৭) নামের মিরসরাইয়ের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১ জুলাই) দিবাগত রাত ১১টায় দুবাইয়ের আলআইনে এই দুর্ঘটনা ঘটে। সে মিরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের উত্তর নাহেরপুর গ্রামের সওদাগর বাড়ির মোহাম্মদ আবু ভান্ডারির পুত্র।

হাছানের বন্ধু শেখ রাহাদ খান জানান, হাছান আর আমি একসাথে পড়াশোনা করেছি। এসএসসি পাশের পর সে দুবাই চলে যায়। সেখানে একটি মোটরসাইকেল কোম্পানীতে ডেলিভারির কাজ করতো। শুক্রবার রাতে একটি মোটরসাইকেল ডেলিভারি দিতে যাওয়ার সময় পিকআপের ধাক্কায় গুরুত্বর আহত হয়। এরপর দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

৪ নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভুঁইয়া মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আমার ইউনিয়নের নাহেরপুর গ্রামের হাছান নামে একটি ছেলে দুবাইতে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।

সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির সভাপতি সাইফুল ইসলাম জানান, হাছানের মৃত্যুর ঘটনা মর্মান্তিক। নিহত হাছান মিয়ার লাশ সকল আইনি প্রক্রিয়া শেষ করে দেশে পাঠানোর জন্য সংগঠনের পক্ষ থেকে চেষ্টা চলছে। আমাদের সংগঠন প্রবাসিদের দুর্ঘটনায় সব সময় সহযোগিতার জন্য পাশে থাকে। সে মারা যাওয়ার খবর শুনে খুবই ব্যথিত হয়েছি। লাশ দেশে নিয়ে আসতে কয়েকদিন সময় লাগবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...