শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে আবু বক্কর ছিদ্দীক (রাঃ) মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের চরশরত গ্রামে মসজিদে আবু বক্কর ছিদ্দীক (রাঃ) মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২ জুলাই) ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কুমিরা আরাবিয়া মাদরাসার শিক্ষক মাওলানা রহমত উল্লাহ। স্থানীয় রাজনীতিবিদ আলী আহম্মদের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেজবা উল আলম, সাহিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান জিয়াউর রহমান, ইছাখালী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহসিন পিংকু, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান, চরশরত মসজিদে আবু বক্কর ছিদ্দীক (রাঃ) মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি হাজী আবদুল খালেক প্রমুখ।

চরশরত মসজিদে আবু বক্কর ছিদ্দীক (রাঃ) মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি হাজী আবদুল খালেক জানান, মসজিদ আল্লাহর ঘর। সকলের সার্বিক সহযোগিতায় এটি তৈরির জন্য এগিয়ে আসতে হবে। তিনতলা বিশিষ্ট মসজিদের নির্মাণ কাজের জন্য ইতিমধ্যে ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেজবা উল আলম, সাহিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান জিয়াউর রহমান, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...