সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দুরারোগ্য রোগাক্রান্ত বাহার এর পরিবারের পাশে মিরসরাই মডেল সরকারি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

দুরারোগ্য রোগাক্রান্ত বাহার এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন মিরসরাই মডেল সরকারি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ। মিরসরাই সদর ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ছোট্ট এক ঘরে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে তাঁর বসবাস। এক সময় কাঠমিস্ত্রী’র কাজ করতেন । টানাটানির সংসার কোনরকমে চলছিল। কিন্তু বিধি বাম। তিন বছর আগে নিজের ঘরের সামনে নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে ঘটে যায় জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। মেরুদণ্ড ভেঙ্গে যায়। অভাবের সংসারে ধার দেনা করে যতটুকু পেরেছেন চিকিৎসা করার চেষ্টা করেছেন। সংসারইতো চলে না ঠিক মত; কতটুকুইবা আর ভাল চিকিৎসা করাবেন। হয়ে যান শয্যাশায়ী, হারিয়ে ফেলেন চলাফেরার শক্তি। একনাগাড়ে বিছানায় শুয়ে থাকতে থাকতে পচন ধরে শরীরে। বাড়তে থাকে পচন। আস্তে আস্তে শরীরের পিছনের অংশে ছড়িয়ে পরে ক্ষত। কি এক দূর্বিষহ জীবন।
ডাক্তার এনে বাড়িতে ড্রেসিং করানোর ক্ষমতা নেই। তাই স্ত্রীর সহযোগিতায় কোন রকমে ড্রেসিং করা হয়। প্রতিদিনের ঔষধ খরচই লাগে প্রায় ২৫০-৩০০ টাকা। তাছাড়া তিন সন্তানের লেখাপড়ার খরচ আর পরিবারের ভরণপোষণ; আয়তো নেই। মানবেতর জীবনের গ্লানি টানতে ব্যর্থ হয়ে বাধ্য হয়েই মানুষের কাছে হাত পাতা শুরু করেন বাহার।
গত শীত মৌসুমে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ কর্তৃক অত্র এলাকার অসচ্ছল মানুষদের শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা করার সময় বাহার এর ব্যাপারে অবগত হয় পরিষদ। এরমধ্যে খন্ড খন্ড ভাবে কিছু কিছু সহযোগিতা, পরিষদের পক্ষ থেকে।
সমগ্র ব্যাপারটি জানতে পেরে পরিষদের আজীবন পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম প্রস্তাব করেন তাকে মোটামুটিভাবে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণের। যাতে অন্ততঃ নিজের ঔষধ খরচ ও কোনরকমে পারিবার চালানোর জন্য দৈনিক একটা আয়ের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। সে প্রস্তাবে সাড়া দিয়ে এগিয়ে আসেন পরিষদের আরেকজন আজীবন পৃষ্ঠপোষক আব্দুল মতিন ও সম্মানিত পৃষ্ঠপোষক আনোয়ার হোসেন। তিন জনের সার্বিক সহযোগিতায় পরিষদের পক্ষ থেকে বাহার এর জন্য ক্রয় করা হয় একটি অটোরিকশা। যা গত সোমবার তার বাড়িতে গিয়ে হস্তান্তর করা হয়। এই অটোরিকশা’র প্রতিদিনের আয় দিয়ে হয়তো কিছুটা হলেও ভালোভাবে চলবে বাহার এর প্রতিদিনের চিকিৎসা ব্যয় ও সন্তানদের লেখাপড়ার খরচ।এসময় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...