বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ের করেরহাট কে.এম উচ্চ বিদ্যালয়ের ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌প্রাক্তন শিক্ষার্থী পরিষদের কমিটি গঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান করেরহাট কে.এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ জুন) বিদ্যালয় মিলনায়তনে আহবায়ক কমিটি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নকে (১৯৮৯ ব্যাচ) সভাপতি ও রেজাউল করিম নোমান (১৯৯০) কে সাধারণ সম্পাদক করে কমিটির ৫ সদস্যের নাম ঘোষণা করেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর।

কমিটির অন্যান্যরা হলো যুগ্ন সম্পাদক সোলেমান উদ্দিন বাদশা, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম শাহীন এবং প্রচার সম্পাদক মাঈন উদ্দিন রিপন।

প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক শারফুদ্দীন কাশ্মীরের (১৯৮৭) সভাপতিত্বে এবং সদস্য সচিব আনোয়ারুল আজিম মিল্টনের (১৯৯৩) সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শওকত আলী (১৯৭৫), দিলীপ কুমার বনিক (১৯৭৬), আমিনুল হক (১৯৮২), রেজাউল করিম নোমান (১৯৯০), নুর উদ্দিন সবুজ (১৯৯৩), আনোয়ার হোসেন (১৯৯৫), নিজাম উদ্দিন (১৯৯৬), শ্যামল দাশ (১৯৯৭), দীন মোহাম্মদ দিলু (১৯৯৭), মাকসুদ আলম শাহীন (২০০০), সোলেমান উদ্দিন বাদশা (২০০৩), রিপন দাশ (২০০৬), মাঈন উদ্দিন রিপন (২০১০), কামরুল ইসলাম (২০১২), ইকবাল ভূঁইয়া (২০০৫) ও আমিনুল হক সজিব (২০০৩) ।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে দীলিপ কুমার বনিক, শওকত আলী শওকত ও আমিনুল হক আমিনকে প্যানেল মেম্বার ঘোষনা করা হয়েছে। নবগঠিত পরিষদের সভাপতি ও সম্পাদকমন্ডলী প্যানেল সদস্যগণের সাথে আলোচনা ও মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...