শনিবার, ২৫ জুলাই ২০২৬

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির অনশন কর্মসূচি

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দূর্নীতির প্রতিবাদে মিরসরাইয়ে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার ( ৩১ মার্চ) উপজেলা, বারইয়ারহাট, মিরসরাই পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।

বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপনের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম -১ মিরসরাই আসনের বিএনপির জাতীয় সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য এম এইচ লাভলু চৌধুরী, মেজবাউল হক মানিক, মাসুকুল আলম সোহান, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট পৌর বিএনপির সদস্য নজরুল ইসলাম লিটন, ওসমানপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফরিদুল ইসলাম, বিএনপি নেতা মোস্তফা চৌধুরী, ওসমানপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌর বিএনপির সদস্য মোজাম্মেল হোসেন, বারইয়ারহাট পৌর যুবদলের সদস্য সচিব ফয়েজ উদ্দিন, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন টিটু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, বারইয়ারহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি বেলাল মেম্বার, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ, বারইয়ারহাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব নবী, যুগ্ম আহবায়ক সাদ্দাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক রিপন, সদস্য আবদুল্লাহ আল জুবায়ের, ওসমানপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক কবির, যুবদল নেতা দিদার, কামরুল, রাজু, ফখরুল আলম হকসাব, আলাউদ্দিন, ছাত্রদল নেতা হেলাল উদ্দিন, ফারিয়াদ, তানজিল, ইমন, নুর হোসেন বাদশা, সোহান।

কর্মসুচি শেষে প্রধান অতিথি নুরুল আমিন নেতৃবৃন্দকে পানীয় পানের মাধ্যমে প্রতীকী অনশন ভাঙ্গিয়েছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...