শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে জেবি জিন নুরাঈন নলেজ সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে জেবি জিন নুরাঈন নলেজ সিটি নামের একটি নতুন ধারার শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বাংলা ও ইংরেজি সমন্বয়ের মাধ্যমে পবিত্র কুরআনের হিফযের এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে দ্বীনি শিক্ষার পাশাপাশি প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি এবং আরবীসহ পড়ার সুযোগ। ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাসে পড়তে পারবে শুধুমাত্র নারী শিক্ষার্থীরা। থাকবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল বোর্ড পরীক্ষার ব্যবস্থা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গণি আহমেদ ভূঁইয়া বাড়ির প্রবেশমুখে জেবি জিন নুরাঈন নলেজ সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আগত অতিথিরা।

বিশিষ্ট সমাজসেবক ও নিখাদ ওয়েলফেয়ার এন্ড বিজনেস কমিউনিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূঁইয়ার উদ্যোগে গড়ে উঠছে এই দ্বীনি প্রতিষ্ঠান। ২২ শতক জায়গার উপর গড়ে উঠা ৩ তলা বিশিষ্ট এই শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করবেন আধুনিক ও দক্ষ শিক্ষকমন্ডলী।

এ সময় উপস্থিত ছিলেন, আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, আবুতোরাব হামিউচ্ছুন্নাহ মাদ্রাসার মুহতামিম সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীগের সহ-সভাপতি মফিজ উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আব্দুর নূর, ডাক্তার গিয়াস উদ্দিন, সাবেক শিক্ষক কদর ভূঁইয়া, সিরাজুল ইসলাম ভূঁইয়া, আবুতোরাব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম ভূঁইয়া, অহিদুল ইসলাম ভূঁইয়া, মনজুরুল ইসলাম ইমন, সাহেরখালি মাদ্রাসার শিক্ষক হাফেজ সুজা উদ্দিন, হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ প্রমুখ।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ভূঁইয়া জানান, আন্তর্জাতিক পরিমন্ডলে অংশগ্রহণের ব্যবস্থা ও মহাগ্রন্থ আল কুরআন হিফযের পাশাপাশি পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণীর পরীক্ষার ব্যবস্থা সহ বিষয় ভিত্তিক জ্ঞান ও বিজ্ঞান ভিত্তিক লজিক দ্বারা কুরআন হাদিসের রেফারেন্স সহ লেকচার শেখার বিশেষ ব্যবস্থা থাকবে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...