শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

নিয়মের মধ্য থেকেই সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে – ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১ মিরসরাই আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ সময় তিনি বলেন, নিয়মের মধ্যে থেকেই সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। কোন অনিয়ম চলবে না।
সরকারি বরাদ্দ যাদের জন্য দেয়া হবে, তারা যেন সেই বরাদ্দ পান। তিনি বলেন, স্থিতিশীল পরিবেশের মধ্যেই দেশে উন্নয়ন সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বহুবিধ পরিকল্পনা হাতে নিয়েছেন। তাঁর পরিকল্পনার মধ্যে বেশ কিছু মেগা প্রকল্প রয়েছে।

এছাড়া তৃর্ণমূল পর্যায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ অর্থনৈতিক উন্নয়নে কাজ করার মহা পরিকল্পনা গ্রহণ করেছেন। এইসব উন্নয়ন তরান্বিত করার জন্য আইন শৃংখলা বজায় রাখা প্রয়োজন।

কেউ বা কোন গোষ্ঠি যাতে উন্নয়নকে বাঁধাগ্রস্ত না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সন্ত্রাস, মাদক, চোরাচালান অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে।
তিনি বলেন দুটি থানা দুটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলাকে রোল মডেল তৈরি করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা দরকার। সভায় উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন শাহিন কাকলী, অন্যান্যের মধ্যে মিরসরাই ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, দুই মেয়র,ইউপি চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...