বুধবার, ২২ জুলাই ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী কাল

প্রকাশিত :

spot_img

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর)। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশে দিনটি পালন করবেন মুসলমানরা।

এই দিনে হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সারা দেশে নানা কার্যক্রম হাতে নিয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম মিলনায়তনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী অনুষ্ঠানগুলোর উদ্বোধন করবেন।

অন্যান্য বছরগুলোতে ঈদে মিলাদুন্নবী (সা) বাদ মাগরিব ও বাদ এশায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে দেশ বরেণ্য বিশিষ্ট আলেম-ওলামারা ১৫ দিনব্যাপী ওয়াজ-মাহফিল পরিচালনা করতেন। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি থাকায় এবার ওয়াজ জুম অ্যাপ, ফেসবুক ও ইউটিউবে প্রচারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতিদিন বাদ মাগরিব বায়তুল মুকাররমে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতিতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ মাহফিল প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

মহানবী (সা.) এর জীবন ও কর্মের ওপর সপ্তাহব্যাপী সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতারের যৌথভাবে সেমিনার প্রযোজনা করবে। জুম অ্যাপের মাধ্যমে স্কুল, কলেজ, আলিয়া ও কওমি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি কমপ্লেক্সে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়ে ৫০টি ইসলামিক মিশন ও সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৪০০ বছর আগে এই দিনে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিজরি সালের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

  নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার...

মিরসরাইয়ে মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম (রহঃ) এর জীবনী নিয়ে আলোচনা

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাইয়ের মিঠানালা সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, হাজার হাজার আলেমের ওস্তাদ,...

এক মসজিদে ৫০ বছর খতমে তারাবির ইমামতি করছেন হাফেজ মাহফুজ

  যেকোনো পেশা বা কাজে অর্ধশত বৎসর অতিক্রান্ত করা বিশেষ কিছু! এ মহেন্দ্রক্ষণকে উদযাপন করা...