গত কয়েকদিন পূর্বে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক নয়া দিগন্তে মিরসরাইয়ে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। আমি উক্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। মুলত আমার বিরুদ্ধে একটি ষডযন্ত্র মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ২০১৭ সালে মাদকসক্ত অবস্থায় গ্রেপ্তারের বিষয়টি সত্য নয়।তৎকালিন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আমার বিরুদ্ধে ষডযন্ত্র করা হয়। একটি কুচক্রি মহল আমাকে ঘায়েল করতে না পেরে সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহ করছে। মূলত ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য আলা উদ্দিনের মাদক সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগযোগ মাধ্যমে প্রকাশ করায় সে আমার বিরুদ্ধে মিথ্যাচার ও মিথ্যা মামলা দায়ের করেছেন। আমি আবারো এমন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ রবিউল হোসেন রনি
সাবেক ছাত্রলীগ নেতা
১১ নং মঘাদিয়া ইউনিয়ন।



