শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক ও সহকারী নিহত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক ও চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছে। বুধবার রাত দুইটায় উপজেলার মিঠাছড়া বাজারে ইউটার্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভোলা জেলার দৌলতখান উপজেলার মো. মাহফুজ আলম (২২) ও ঢাকার ডেমরা এলাকার মো. শাহীন (৩০)। মাহফুজ কাভার্ড ভ্যানটির চালক ও শাহীন সহকারী (হেলপার) ছিলেন।

মিরসরাই ফায়ার সার্ভিস সিভিল ষ্টেশন ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বুধবার মধ্যরাতে মহাসড়কের মিঠাছড়া বাজার ইউটার্ন এলাকায় রাস্তার পাশে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। এ সময় সুতাবাহী একটি কাভার্ড ভ্যান গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক ও সহকারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ও মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সোহেল সরকার বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। নিহত ব্যক্তিদের একজনের লাশ পরিবারের লোকজন নিয়ে গেছেন। অন্যজনের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই নিহত ব্যক্তির লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...