রবিবার, ২৬ জুলাই ২০২৬

প্রেমিকের সাথে ঝগড়া করে মিরসরাইয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা!

প্রকাশিত :

spot_img

 

 

প্রেমিকের সাথে ঝগড়া করে মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ফকিরবাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ দুপুর ১টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহত স্কুল শিক্ষার্থীর নাম মোহনা বেগম (১৬)। সে মঘাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকার ফকিরবাড়ির মো. নুরুল আলম খোকনের মেয়ে। মোহনা স্থানীয় আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা মো. জাহেদ হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে মোহনা বেগম ঘরের সিলিংয়ের সাথে গলায় দড়ি পেছিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন তার রুমের দরজায় ধাক্কা দিলে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মিরসরাই থানা পুলিশ লাশ উদ্ধার করে।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফকিরপাড়ার একটি মেয়ে আত্মহত্যা করেছে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, মঘাদিয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় মোহনা বেগম নামের এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভঅবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রা মেডিকেল কলেজ (চমেক) প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...